শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৪:৫৬ পিএম, ২০২২-০১-০১
বান্দরবানে শীতার্তদের কম্বল বিতরণের মাধ্যমে শুরু হল বান্দরবান জেলা পুলিশের বছরের প্রথম দিন।
শনিবার (১লা, জানুয়ারী) সকাল ১০টায় বান্দরবান পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শীত কম্বল-লেপে মোড়ানো আরারামদায়ক ঋতু হলেও অভাবগ্রস্থ মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই সকলের উচিত সামর্থ অনুযায়ী শীতার্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো । সহানুভূতির হাত বাড়িয়ে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে সহযোগীতা করা। এ প্রেক্ষিতে নতুন বছরের প্রথম দিনে মানবিক সহায়তার লক্ষ্যে শীতার্তদের মাঝে শীত কম্বল বিতরণ করেছে বান্দরবান জেলা পুলিশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.কুদ্দুস ফরাজী (প্রশাসন) অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজীম উদ্দীন(সদর),বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ উপস্থিত ছিলেন।
বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার জানান,বান্দরবানে অনেক দুঃস্থ ও অসহায় পরিবার যারা এই প্রচন্ড শীতে খুবই কষ্টে আছে। সবাইকে সহযোগিতা করার সামর্থ আমাদের নেই।সদরে বসবাসকারী অসহায়দের মধ্যে কিছুটা কষ্ট লাঘবে নিজস্ব অর্থে সামান্য মানবিক সহায়তা করার প্রয়াস মাত্র।
তিনি আরো বলেন, সহায়তা করার জন্য আমাদের কাছে সরকারি আলাদা কোন বরাদ্দ নেই ।নিজেদের বেতনের টাকা হতে এই ১০০ শীতার্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করেছি।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited